ঈদের দিনে প্রচলিত ১২টি বেদাত ও সুন্নাহ পরিপন্থী কাজ
সূচীপত্রঃ ঈদের দিনে প্রচলিত ১২টি বেদাত ও সুন্নাহ পরিপন্থী কাজ
বেদাত কি?
ঈদের দিনে প্রচলিত ১২টি বেদাত ও সুন্নাহ পরিপন্থী কাজ সম্মন্ধে জানার আগে বেদাত কি জানা প্রয়োজন। বেদাত (Bid‘ah) শব্দের অর্থ হলো ধর্মে নতুন কিছু সংযোজন করা যা কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ইসলামী পরিভাষায় বেদাত হলো ইসলামের মধ্যে এমন কোনো ইবাদত, রীতি বা আমল চালু করা যা রাসূল (সা.) এবং সাহাবাগণ পালন করেননি। রাসূল (সা.) বলেছেন “যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত”। (সহীহ বুখারী ও মুসলিম)
সুন্নাহ কি?
ঈদের দিনে প্রচলিত ১২টি বেদাত ও সুন্নাহ পরিপন্থী কাজ
১. ঈদের জন্য নতুন পোশাক কেনাকে বাধ্যতামূলক মনে করা
অনেকেই মনে করেন ঈদের দিন অবশ্যই নতুন পোশাক পরতে হবে। অথচ ইসলামে নতুন পোশাক বাধ্যতামূলক নয়। সুন্নাহ হলো পরিষ্কার ও উত্তম পোশাক পরা সেটি নতুন বা পুরাতন যাই হোক।
২. ফজরের নামাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নেওয়া
অনেক মানুষ ঈদের দিন দেরি করে ঘুম থেকে ওঠেন এবং ফজরের নামাজ পড়েন না। অথচ ফজরের নামাজ ফরজ এবং ঈদের নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ।
৩. অত্যধিক দেরিতে ঈদের নামাজ আদায় করা
কিছু জায়গায় সকাল ১০টা বা ১১টার দিকে ঈদের নামাজ পড়া হয়। কিন্তু সুন্নাহ হলো সূর্য ওঠার কিছুক্ষণ পরেই ঈদের নামাজ আদায় করা।
৪. বেপর্দা হয়ে ঘোরাফেরা করা
ঈদের দিন আনন্দের উপলক্ষ হলেও শরিয়তের বিধান লঙ্ঘন করা বৈধ নয়। অনেক নারী বেপর্দা হয়ে আত্মীয়স্বজনের সাথে দেখা করেন যা ইসলামে অনুমোদিত নয়।
৫. পায়ে ধরে সালাম করা
বয়োজ্যেষ্ঠদের পায়ে ধরে সালাম করা ইসলামে প্রমাণিত কোনো সুন্নাহ নয়। ইসলাম সালাম ও দোয়ার মাধ্যমে সম্মান প্রদর্শন করতে শিক্ষা দেয়। পায়ে ধরে সালাম করা ইসলামের কোন রীতি না।
৬. মাহরাম নয় এমন ব্যক্তির সাথে দেখা করা
ঈদের দিন অনেক নারী এমন পুরুষদের সাথে দেখা করেন যারা তাদের মাহরাম নন। এটি শরিয়তসম্মত নয়। ঈদের খুশিতে আমরা এই শরীয়তের বিধানটুকু ভুলে যাই এবং গুনাহ এর কাজ করে বসি।
৭. সালামি আদায়কে বাধ্যতামূলক মনে করা
অনেকে মনে করেন ঈদের দিন সালামি দিতেই হবে। অথচ ইসলামে এমন কোনো বাধ্যবাধকতা নেই। খুশিমনে উপহার দিলে তা হাদিয়া কিন্তু বাধ্যতামূলক সালামি নেওয়া সঠিক নয়। সালামি রীতি বর্তমানে বিদাতে পরিণত হয়েছে।
৮. ঈদের দিনেই শুধু কোলাকুলি করা
অনেকেই মনে করেন ঈদের দিন কোলাকুলি করা বিশেষ কোনো ইবাদত। অথচ কোলাকুলি একটি সামাজিক রীতি, ধর্মীয় বিধান নয়। সুন্নাহ হতে দুরে সরে গেলে তা বেদাতে পরিণত হতে পারে।
৯. ঈদের দিনকে গান-বাজনার উৎসবে পরিণত করা
অনেক জায়গায় ঈদের দিন গান-বাজনা ও বিভিন্ন অনইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা ইসলামী আদর্শের পরিপন্থী। অনেকে মনে করেন ঈদের দিন গান-বাজনা হালাল বা একদিনের জন্য এটা গুনাহ হবে না। অথচ গান-বাজনা শয়তানের কাজ।
১০. ঈদের দিনকে অপচয়ের উৎসবে পরিণত করা
অতিরিক্ত খরচ, অপচয় এবং প্রতিযোগিতামূলক বিলাসিতা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। এসব উৎসব থেকে বিরত থাকতে ইসলাম নির্দেশনা দেয়।
১১. কবর জিয়ারতকে ঈদের বিশেষ আমল মনে করা
কবর জিয়ারত করা বৈধ কাজ তবে এটিকে ঈদের দিনের বিশেষ আমল মনে করা ঠিক নয়। অনেকে শুধু ঈদের দিনেই কবর জিয়ারত করেন যেটি দেখে মনে হয় চারিদিকে কবর জিয়ারতের উৎসব শুরু হয়েছে।
১২. ঈদের আনন্দে হারাম কাজে লিপ্ত হওয়া
অনেকে ঈদের আনন্দে বিভিন্ন হারাম কাজে জড়িয়ে পড়েন, যেমন জুয়া, অশ্লীল বিনোদন ইত্যাদি। এসব কাজ ঈদের প্রকৃত উদ্দেশ্যের পরিপন্থী। আমরা ইসলামবিরোধি এসব কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব এবং পবিত্র এই দিনে সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা অব্যাহত রাখব।
ঈদের দিনের সুন্নাহসমূহ
ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে সুন্নাহ অনুসরণের মধ্যে। যখন আমরা সুন্নাহ অনুযায়ী ঈদ পালন করি তখন তা আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য হয়। ঈদের দিনে কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো-
- ফজরের নামাজ আদায় করা
- সাদাকাতুল ফিতর আদায় করা
- গোসল করা
- পরিষ্কার ও উত্তম পোশাক পরা
- ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা
- তাকবীর পাঠ করা
- মুসলিম ভাইদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করা
ঈদের দিনে সুন্নাহ মানার গুরুত্ব
১. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
২. সঠিকভাবে ইবাদত পালনের জন্য
৩. বেদাত ও ভ্রান্ত কাজ থেকে বাঁচার জন্য
৪. নবীর প্রতি ভালোবাসার প্রকাশ
৫. মুসলিম সমাজে ইসলামী সংস্কৃতি বজায় রাখার জন্য
শেষকথাঃ ঈদের দিনে প্রচলিত ১২টি বেদাত ও সুন্নাহ পরিপন্থী কাজ
ঈদের দিনে প্রচলিত ১২টি বেদাত ও সুন্নাহ পরিপন্থী কাজ সম্মন্ধে একজন ধর্মপ্রান মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জানতে হবে। কারণ ঈদ মুসলমানদের জন্য আনন্দের দিন হলেও এটি মূলত ইবাদতের দিন। তাই আমাদের উচিত ঈদকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী পালন করা। সমাজে প্রচলিত অনেক বেদাত ও কুসংস্কার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের দিনে সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন এবং সকল প্রকার বেদাত ও গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।

স্মার্ট আইটি এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url