রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস
সূচীপত্রঃ রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস
ইসলামী শরীআতের পরিভাষায় রোজা কাকে বলে
রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস জানার আগে শরীআতের পরিভাষায় রোজা কাকে বলে বিষয়টি জানা প্রয়োজন। রোজা শব্দের আরবি হলো সাওম বা সিয়াম এর অর্থ বিরত থাকা। শরীআতের পরিভাষায়-ফজর উদয় হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাদ্য, পানীয়, সহবাস ও রোজা ভঙ্গকারী সব কাজ থেকে বিরত থাকাকে রোজা বলা হয়।
রোজা সাধারণত কত প্রকার ও কী কী
ইসলামী শরীআতে রোজা শুধু উপবাস নয় বরং নিয়ত, সময় ও বিধিবিধান মেনে আল্লাহর হুকুম পালনের নাম। রোজার বিভিন্ন প্রকার জানার মাধ্যমে একজন মুসলমান সহজেই বুঝতে পারেন কোন রোজা কখন, কীভাবে ও কোন হুকুমে আদায় করতে হবে। ইসলামী শরীআতে রোজা মূলত ৫ প্রকার। নিচে বিভিন্ন প্রকার রোজা উদাহরণসহ উল্লেখ করা হল।
১. ফরজ রোজা
যে রোজা পালন করা বাধ্যতামূলক। ফরজ রোজা দুই প্রকার
ক. ফরজ আইন (নির্ধারিত ফরজ)-রমজান মাসের রোজাখ. ফরজ আদা (বাধ্যতামূলক কারণে ফরজ)-কাযা রোজা (রমজানের ছুটে যাওয়া রোজা) এবং কাফফারা রোজা (ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গের শাস্তিস্বরূপ)
২. ওয়াজিব রোজা
যে রোজা পালন করা আবশ্যক তবে ফরজের তুলনায় স্তর একটু নিচে। উদাহরণ-মান্নতের রোজা (মানত করলে), নির্দিষ্ট নফল রোজা শুরু করে ভেঙে ফেললে তার কাজা
৩. সুন্নাত রোজা
রাসূলুল্লাহ ﷺ নিয়মিত বা গুরুত্ব দিয়ে পালন করেছেন। উদাহরণ-৯ ও ১০ মুহাররম (আশুরার রোজা)।
৪. নফল রোজা
সওয়াবের নিয়তে স্বেচ্ছায় রাখা রোজা। উদাহরণ-
• শাওয়ালের ৬ রোজা• প্রতি সোম ও বৃহস্পতিবার• প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ (আইয়ামে বীয)• আরাফার দিন (হাজি ছাড়া অন্যদের জন্য)
৫. মাকরূহ বা হারাম রোজা
যে রোজা রাখা নিষিদ্ধ বা অপছন্দনীয়। হারাম বা নিষেধ রোজার উদাহরণ-ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন ইত্যাদি।
আরও পড়ুনঃ রমজান মাসে করণীয় ১৩টি আমল-যেগুলো ছাড়া রোজা অসম্পন্ন
রমজানের ১২টি প্রচলিত ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস
রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে জানলে একজন রোজাদারের রোজা বিশুদ্ধ হয় এবং আ্লাহ এর প্রিয় বান্দা হওয়ার সুযোগ সৃষ্টি হয়। একজন মুসলমান হিসেবে রমজান মাসে সঠিকভাবে ইবাদত করা খু্বই গুরুত্বপূর্ণ। ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে।
১. রমজানের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত, তৃতীয় ১০ দিন নাজাত এই হাদীস
এই বক্তব্যটি সমাজে বহুল প্রচলিত হলেও এটি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। বরং মুহাদ্দিসগণের মতে এটি মুনকার বা পরিত্যাজ্য হাদীস। সঠিক আকিদা হলো-রমজানের পুরো মাসই রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাতের মাস। আল্লাহ তায়ালা পুরো রমজানজুড়ে বান্দার প্রতি দয়া করেন, ক্ষমা করেন এবং মুক্তি দান করেন।
২. এক নফল = এক ফরজ, এক ফরজ = ৭০ ফরজ-এই বিশ্বাস
অনেকে মনে করেন রমজানে একটি নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায় এবং একটি ফরজ ইবাদত করলে ৭০টি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই বক্তব্যের পক্ষে কোনো সহীহ হাদীস নেই। সত্য হলো-রমজানে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায় কিন্তু নির্দিষ্ট সংখ্যার দাবি করা শরীআতসম্মত নয়।
৩. রমজানে যত খুশি খাওয়া যাবে কোনো হিসাব নেই
রমজান আসলেই অনেকে মনে করেন এই মাসে খাওয়া-দাওয়ার কোনো সীমা নেই। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কুরআন ও হাদীসে সংযম, পরিমিত আহার এবং অপচয় থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। রমজান আত্মসংযমের মাস, ভোজনবিলাসের নয়।
৪. মাইকে গান-বাজনা, ঢাক-ঢোল বা গজল বাজানো
রমজানে বা সেহরি-ইফতারের সময় মাইকে গান, বাদ্যযন্ত্র বা ঢাক-ঢোল বাজানো শরীআতসম্মত নয়। এগুলো কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত নয় এবং বিদআতের অন্তর্ভুক্ত। রমজানের পরিবেশ হওয়া উচিত ইবাদত, তেলাওয়াত ও যিকিরমুখর।
৫. রোজার নিয়্যত মুখে উচ্চারণ করা
“নয়তুয়ান আসুমা গাদাম…” এই নিয়্যতটি কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। নিয়্যত হলো অন্তরের ইচ্ছা, মুখে উচ্চারণ করা জরুরি নয়। মুখে পড়ে নিয়্যত করাকে আবশ্যক মনে করা বিদআতের শামিল।
৬. সূর্য অস্ত গেলেও আযান না হওয়া পর্যন্ত ইফতার না করা
অনেকে সূর্য ডুবে যাওয়ার পরও আযানের অপেক্ষায় ইফতার করেন না। বা অনেকে রাত অন্ধকার না হওয়া পর্যন্ত ইফতার করেন না। এটি শরীআতসম্মত নয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “আমার উম্মত কল্যাণের ওপর থাকবে যতক্ষণ তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করে।”
৭. কুরআন খতম করে নির্দিষ্ট ব্যক্তির নামে বখশে দেওয়া
রমজানে ১/২/৩ খতম কুরআন পড়ে বিভিন্ন জনের নামে বখশে দেওয়া এটি শরীআসম্মত ইবাদত নয়। কুরআন তেলাওয়াত একটি শারীরিক ইবাদত যা অন্যের জন্য আদায় করা যায় না। আর্থিক ইবাদত (যাকাত, সদকা, ফিতরা) অন্যের পক্ষ থেকে আদায় করা যায়।
৮. তারাবীতে অতিদ্রুত কুরআন তেলাওয়াত
তারাবীর নামাজে দ্রুত পড়ার কারণে অনেক সময় উচ্চারণ ভুল হয়, হরফ বিকৃত হয়। এটি কুরআনের প্রতি অসম্মান। রমজানে শুদ্ধ ও ধীর তেলাওয়াতের মাধ্যমে কুরআনের হক আদায় করা জরুরি।
৯. তারাবীতে প্রতি ৪ রাকাতে নির্দিষ্ট দোয়া, ২৭ রমজানে বিশেষ খতম
তারাবীতে ৪ রাকাত পরপর নির্দিষ্ট দোয়া, ২৭ রমজানে বিশেষ খতম বা বিশেষ মোনাজাত এসবের কোনো সহীহ প্রমাণ নেই। এগুলো বিদআতের অন্তর্ভুক্ত।
১০. জুম্মাতুল বিদা
রমজানের শেষ শুক্রবারকে “জুম্মাতুল বিদা” নামে পালন করা হয়। ইসলামে এমন কোনো দিবস নেই। প্রতিটি জুমা সমান মর্যাদাসম্পন্ন।
১১. বদর দিবস পালন
রমজানে বদর যুদ্ধের দিনকে আলাদা দিবস হিসেবে পালন করা শরীআসম্মত নয়। বদর যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা, ইবাদত নয়।
১২. মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল আয়োজন
মাইয়্যতের মাগফিরাতের উদ্দেশ্যে ইফতার মাহফিল আয়োজন করা হয়। এটি এক প্রকার বিদআত। সাধারণভাবে মানুষকে ইফতার করানো সওয়াবের কাজ কিন্তু মাইয়্যতকে কেন্দ্র করে আয়োজন করা যাবে না।
রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস সম্মন্ধে জানার রাখার গুরুত্ব
রমজান মাস হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। কিন্তু এই বরকতময় মাসে যদি আমরা ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাসে লিপ্ত থাকি তাহলে ইবাদতের মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং সওয়াবের পরিবর্তে গুনাহের আশঙ্কা তৈরি হয়। তাই রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে জানার গুরুত্ব অত্যন্ত অপরিসীম।
প্রথমত-ইবাদতের বিশুদ্ধতা রক্ষা হয়
ইসলামে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো তা কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী হতে হবে। ভুল ধারণার ভিত্তিতে আমল করলে তা বিদআতে পরিণত হতে পারে যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এসব ভুল আমল সম্পর্কে জানা থাকলে একজন রোজাদার শুদ্ধ আকিদা ও সহীহ পদ্ধতিতে ইবাদত করতে পারে।
দ্বিতীয়ত-বিদআত থেকে বাঁচা যায়
রমজানে অনেক কাজ সমাজে প্রচলিত হলেও শরীআতে তার কোনো ভিত্তি নেই। অজ্ঞতার কারণে মানুষ সেগুলোকে সওয়াবের কাজ মনে করে পালন করে। ভুল আমল সম্পর্কে সচেতন হলে বিদআত থেকে আত্মরক্ষা করা সম্ভব হয়, যা ঈমান রক্ষার জন্য অত্যন্ত জরুরি।
তৃতীয়ত-রোজার উদ্দেশ্য পূরণ হয়।
রমজানের মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন, নফসের সংযম ও আল্লাহভীতি সৃষ্টি করা। ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাসে জড়িয়ে পড়লে রোজা কেবল আনুষ্ঠানিক উপবাসে সীমাবদ্ধ হয়ে যায়। সঠিক জ্ঞান থাকলে রোজা আত্মিক ও নৈতিক পরিবর্তনের মাধ্যম হয়ে ওঠে।
চতুর্থত-আল্লাহর সন্তুষ্টি ও মাগফিরাত লাভের সুযোগ বৃদ্ধি পায়
যখন একজন বান্দা শুদ্ধ আমল করে এবং ভুল পথ পরিহার করে, তখন আল্লাহর রহমত ও ক্ষমার দরজা তার জন্য আরও খুলে যায়। সহীহ আমলের মাধ্যমেই বান্দা আল্লাহর প্রিয় হয়ে ওঠে।
পঞ্চমত-পরিবার ও সমাজ সংশোধনের পথ খুলে যায়
নিজে জানার পাশাপাশি অন্যদের জানাতে পারলে পরিবার ও সমাজও ভুল আমল থেকে মুক্ত হতে পারে। এতে পুরো সমাজে সুন্নাহর চর্চা বৃদ্ধি পায় এবং দ্বীনের সঠিক রূপ প্রতিষ্ঠিত হয়।
রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে জ্ঞান রাখা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। কারণ ভুল আমল মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় আর সহীহ আমল আল্লাহর নৈকট্য দান করে। তাই আসুন রমজানকে কুরআন ও সুন্নাহর আলোকে পালন করি, ভুল বিশ্বাস পরিহার করি এবং এই পবিত্র মাসকে আমাদের জীবনের প্রকৃত পরিবর্তনের মাধ্যম বানাই।
আরও পড়ুনঃ রমজান ২০২৬ ক্যালেন্ডার-রাজশাহী সেহরী ও ইফতারসহ
শেষকথাঃ রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস
রমজানে প্রচলিত ১২টি ভুল আমল ও ভ্রান্ত বিশ্বাস বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ন কেননা রমজানের রোজা কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয় এটি মানুষের আত্মা, চরিত্র ও সমাজকে পরিশুদ্ধ করার এক পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। সঠিক নিয়ত, ধৈর্য ও আমলের মাধ্যমে রোজা পালন করলে দুনিয়া ও আখিরাতে অশেষ কল্যাণ লাভ করা যায়। এই মাসে আমাদের উচিত আবেগ বা সমাজের প্রচলন নয় বরং কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে আমল করা। বিদআত ও ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থেকে খাঁটি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনই হোক আমাদের লক্ষ্য। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সহীহ আমলের তাওফিক দান করুন এবং রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের মাধ্যম বানান-আমিন।

স্মার্ট আইটি এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url