ফসলের জমিতে পার্চিং পদ্ধতি-নিয়মকানুনসহ
![]() |
সূচীপত্রঃ ফসলের জমিতে পার্চিং পদ্ধতি-নিয়মকানুনসহ
- ফসলের জমিতে পার্চিং পদ্ধতি কি?
- কেন পার্চিং একটি কার্যকরী পদ্ধতি
- পার্চিং পদ্ধতি সাধারণত যে ফসলের জন্য কার্যকর
- পার্চিংয়ের জন্য কিকি জিনিস ব্যবহার করবেন
- পার্চিং/খুঁটি স্থাপনের নিয়ম (Step-by-step)
- পার্চিং এর প্রকারভেদ
- জমিতে পার্চিং পদ্ধতির প্রধান উপকারিতা
- বাস্তব অভিজ্ঞতা (Field Insight)
- নতুন কৃষকদের জন্য টিপস
- পার্চিং পদ্ধতি এবং IWM (Integrated Weed Management) এর সম্পর্ক
- পার্চিং পদ্ধতি ও IPM (Integrated Pest Management) এর সম্পর্ক
- শেষকথা-ফসলের জমিতে পার্চিং পদ্ধতি-নিয়মকানুনসহ
ফসলের জমিতে পার্চিং পদ্ধতি কি?
ফসলের জমিতে পার্চিং পদ্ধতি হলো ফসলের জমিতে পাখি বসার জন্য কাঠ, বাঁশের কঞ্চি, গাছের ডাল বা শক্ত কোন খুঁটি পুঁতে দেওয়ার একটি কৌশল। এই ডাল বা খুঁটিতে বসে পাখি জমির জন্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে ফলে প্রাকৃতিকভাবেই পোকা দমন হয়। সহজভাবে বলা যায় পাখিরাই হয়ে ওঠে আপনার জমির প্রহরী। ফিঙে, শালিক, পানকৌড়ি, দোয়েলসহ নানা উপকারী পাখি পার্চে/খুঁটিতে বসে মাজরা পোকা, লিফ ফোল্ডার, স্টেম বোরারসহ ক্ষতিকর পোকা খেয়ে ফেলে।
কেন পার্চিং একটি কার্যকরী পদ্ধতি
ধানের ক্ষেতে পোকামাকড় সাধারণত গাছের গোড়া ও পাতার আশপাশে থাকে। পাখিরা নিচে নেমে সহজেই এগুলো ধরে খেতে পারে যদি জমিতে কোন আসনে তাদের বসার সুবিধা থাকে। পার্চিং আসলে সেই সুবিধাটাই তৈরি করে দেয়। ফলে-
- পোকা দমন হয় স্বাভাবিকভাবে এবং পরিবেশসম্মত
- বিষের ব্যবহার তুলনামূলক কম হয়
- ফসল নিরাপদ থাকে
- কিটনাশক ব্যবহার কমে যাওয়ায় উৎপাদন খরচ কমে যায়
পার্চিং পদ্ধতি সাধারণত যে ফসলের জন্য কার্যকর
কোন ক্ষেত্রে পার্চিং কম কার্যকর হয়
- খুব নিচু বা উচ্চতা খুবই কম এরকম ফসল (যেমন-পেঁয়াজ, রসুন)
- কৃত্রিমভাবে জমির বন্ধ পরিবেশ (নেট হাউস, পলিহাউস বা গ্রীন-হাউজ)
- যেখানে পাখি আসার সুযোগ নেই
ধানের পার্চিং করার সঠিক সময়ঃ চারা রোপণের ১৫-২০ দিনের মধ্যেই পার্চিং শুরু করা সবচেয়ে ভালো। তবে জমিতে পোকা দেখা দিলে যেকোনো সময় পার্চ বসানো যায়। সাধারণত বোরো, আমন ও আউশ সব মৌসুমেই এই পদ্ধতি কার্যকর।
পার্চিংয়ের জন্য কিকি জিনিস ব্যবহার করবেন
আপনি খুব সহজেই স্থানীয়ভাবে পাওয়া জিনিস ব্যবহার করতে পারেন যেমন-- বাঁশের কঞ্চি বা বাঁশের আগা
- গাছের শুকনো ডাল
- ডালপালা বিশিষ্ট ডাল (ধইঞ্চা, অড়হর ইত্যাদি)
- টি-আকৃতির কাঠ বা বাঁশের খুঁটি
- তৈরীকৃত শক্ত কোন খুঁটি যার মাথায় পাখি বসার টি-আকৃতি সুবিধাজনক আসন থাকলে ভাল হয়
লক্ষ্য রাখবেন ডাল বা খুঁটি যেন ফসলের চেয়ে অন্তত ১.৫-২.০ ফুট উঁচু হয়।
আরও পড়ুনঃ জমিতে আগাছানাশক ব্যবহার পদ্ধতি-নিয়মকানুনসহ
পার্চিং/খুঁটি স্থাপনের নিয়মকানুন (Step-by-step)
ধাপ ১. খুঁটি প্রস্তুত করুন- ফসলের উচ্চতা অনুযায়ী সাধারণত ৬-৮ ফুট লম্বা বাঁশের কঞ্চি বা ডাল নিন।
ধাপ ২. জমিতে পুঁতুন-সারিবদ্ধভাবে অথবা পুরো জমিতে ছড়িয়ে ছিটিয়ে পুঁততে পারেন সাধারণত যেখানে পোকার আক্রমণ বেশি হতে পারে সেখানে বেশি পার্চ/খুঁটি পুঁতে দিন।
ধাপ ৩. শক্ত করে বসান-খুঁটি যেন হেলে না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
ধাপ ৪. নিয়মিত পর্যবেক্ষণ করুন-ডাল শুকিয়ে গেলে বা কার্যকারিতা কমে গেলে বা ভেঙ্গে গেলে্ নতুন ডাল বসান।
কতগুলো পার্চ/খুঁটি লাগবে
জমির পরিমাণ পার্চের সংখ্যা
প্রতি শতকে ২-৩টি
প্রতি বিঘাতে ৩০-৪০টি
প্রতি একরে ১০-১৫টি
পার্চিং এর প্রকারভেদ
১) ডেড পার্চিং-শুকনো ডাল, বাঁশের কঞ্চি বা কাঠের খুঁটি ব্যবহার করা হয়। এটি সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি।
২) লাইভ পার্চিং-ধইঞ্চা বা অড়হরের মতো গাছ পুঁতে দেওয়া হয় যা পরে নতুন ডালপালা গজায়। এতে দীর্ঘদিন পার্চিং সুবিধা পাওয়া যায়।
জমিতে পার্চিং পদ্ধতি এর প্রধান উপকারিতা
১. কীটনাশকের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়
পার্চিং পদ্ধতিতে জমিতে পাখি বসার জন্য কৃত্রিম আশ্রয় তৈরি করা হয় ফলে পাখিরা নিয়মিতভাবে সেই আশ্রয়ে অবস্থান করে ক্ষতিকর পোকা-মাকড় খেয়ে ফেলে। এর ফলে রাসায়নিক কীটনাশক প্রয়োগের প্রয়োজন অনেকাংশে কমে যায় বা অনেক ক্ষেত্রে একেবারেই দরকার পড়ে না। এতে কৃষকের উৎপাদন খরচ কমে যায় এবং লাভের পরিমাণ অনেক বৃদ্ধি পায়।
২. পরিবেশ ও মানবস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হয়
রাসায়নিক কীটনাশক ব্যবহার না করায় মাটি, পানি ও বাতাস দূষিত হয় না। জমির উর্বরতা দীর্ঘদিন বজায় থাকে এবং পানির উৎস নিরাপদ থাকে। একই সঙ্গে কৃষক কীটনাশকের বিষক্রিয়া থেকে রক্ষা পান এবং ভোক্তারা বিষমুক্ত, নিরাপদ খাদ্য গ্রহণের সুযোগ পান।
৩. জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায়
জমিতে পার্চিং পদ্ধতি এর মাধ্যমে পাখিদের জন্য নিরাপদ বসার স্থান তৈরি হয় যা জমিতে পাখির উপস্থিতি বাড়ায়। পাখিরা প্রাকৃতিকভাবে পোকা দমন করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এতে উপকারী প্রাণী ও কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পায় এবং কৃষি পরিবেশ ব্যবস্থা আরও শক্তিশালী হয়।
৪. ফসলের ক্ষতি কমে এবং ফলন বৃদ্ধি পায়
ক্ষতিকর পোকা কমে যাওয়ায় ধানসহ বিভিন্ন ফসলের গাছ সুস্থভাবে বেড়ে ওঠে। গাছের কাণ্ড, পাতা ও শীষে পোকাজনিত ক্ষতি কম হওয়ায় শস্যের গুণগত মান উন্নত হয়। এর ফলে প্রতি এককে জমিতে ফলন বৃদ্ধি পায় এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হন।
৫. টেকসই ও দীর্ঘমেয়াদি কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে সাহায্য করে
পার্চিং পদ্ধতি পরিবেশবান্ধব হওয়ায় এটি দীর্ঘমেয়াদে জমির উৎপাদন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। এই পদ্ধতি আইপিএম (IPM) ও টেকসই কৃষির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও লাভজনক কৃষি নিশ্চিত করে থাকে।
বাস্তব অভিজ্ঞতা (Field Insight)
অনেক এলাকায় মাঠপর্যায়ে দেখা গেছে যারা ধানসহ অন্যান্য ফসলে নিয়মিত ফসলের জমিতে পার্চিং পদ্ধতি ব্যবহার করেন তারা মাজরা পোকা ও পাতাখেকো পোকার দমনে কীটনাশকের ব্যবহার প্রায় করেন না। পার্চে বসে ফিঙে, শালিক ও দোয়েল নিয়মিতভাবে পোকার ডিম, লার্ভা ও ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। এর ফলে ধানের কাণ্ড, শীষ এবং অন্যান্য ফসলের পাতা ও কাণ্ডে পোকার আক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রাকৃতিকভাবে পোকা দমন হওয়ায় ফসলের বৃদ্ধি স্বাভাবিক ও সুস্থ থাকে। মাটি ও পরিবেশ দূষণমুক্ত থাকায় জমির উর্বরতা বজায় থাকে। ফসলের গুণগত মান উন্নত হয় এবং প্রতি একক জমিতে ফলন বৃদ্ধি পায়। এই বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে যে পার্চিং পদ্ধতি ধানসহ সকল ফসলে একটি কার্যকর ও টেকসই সমাধান।
নতুন কৃষকদের জন্য টিপস
- একবার পার্চ/খুঁটি বসিয়ে ভুলে যাবেন না বরং নিয়মিত মনিটিরিং করবেন যে খুঁটি ঠিকাছে কিনা এবং এটি পাখি বসার উপযোগী কিনা
- জমিতে পাখি আসতে সময় লাগতে পারে পরিবেশ তৈরী করুন এবং ধৈর্য ধরুন
- পার্চিংয়ের সাথে সমন্বিত পোকা দমন (IPM) করলে ফলাফল আরও ভালো পাওয়া যায়
পার্চিং পদ্ধতি এবং IWM (Integrated Weed Management) এর সম্পর্ক
আধুনিক কৃষিতে শুধু আগাছা বা পোকা আলাদা আলাদা ভাবে দমন করলেই টেকসই ফলন পাওয়া যায় না। এজন্য বিজ্ঞানীরা তৈরি করেছেন সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি যেমন IPM (Integrated Pest Management) এবং IWM (Integrated Weed Management)। পার্চিং মূলত পোকা দমনের একটি প্রাকৃতিক কৌশল হলেও এটি IWM ব্যবস্থার সাথে পরোক্ষ কিন্তু গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। IWM (Integrated Weed Management) হলো আগাছা দমনের এমন একটি পদ্ধতি যেখানে একাধিক কৌশল একসাথে ব্যবহার করা হয়ঃ
- যান্ত্রিক (নিরানি, নিড়ানি)
- সাংস্কৃতিক (ফসলের ঘনত্ব, সময়)
- জৈবিক (প্রাকৃতিক শত্রু)
- রাসায়নিক (সীমিত হার্বিসাইড)
- প্রতিরোধমূলক ব্যবস্থাপনা
এই পদ্ধতির লক্ষ্যঃ কম খরচে, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি আগাছা নিয়ন্ত্রণ করা।
পার্চিং পদ্ধতি ও IPM (Integrated Pest Management) এর সম্পর্ক
তাই টেকসই কৃষির জন্য পার্চিং IPM ও IWM তিনটাকেই একসাথে বিবেচনা করা প্রয়োজন।
আরও পড়ুনঃ AWD পদ্ধতিতে ধান চাষ-নিয়মকানুনসহ
শেষকথা-ফসলের জমিতে পার্চিং পদ্ধতি-নিয়মকানুনসহ
ফসলের জমিতে পার্চিং পদ্ধতি আধুনিক কৃষিতে একটি স্মার্ট, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বালাই দমন কৌশল। এই পদ্ধতিতে অল্প খরচে এবং কোনো রাসায়নিক কীটনাশক ছাড়াই ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রাকৃতিকভাবে পাখিদের মাধ্যমে পোকা দমন হওয়ায় ফসল সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠে। মাটি, পানি ও পরিবেশ দূষণমুক্ত থাকায় জমির উর্বরতা দীর্ঘদিন বজায় থাকে। একই সঙ্গে উৎপাদন খরচ কমে এবং ফসলের গুণগত মান উন্নত হয়। এর ফলে কৃষক নিরাপদ খাদ্য উৎপাদন ও ন্যায্য ফলনের নিশ্চয়তা পান। তাই টেকসই কৃষি ও লাভজনক চাষের জন্য আজ থেকেই জমিতে পার্চিং পদ্ধতি গ্রহণ করা সময়ের দাবি।


স্মার্ট আইটি এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url