সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি-নিয়মকানুনসহ

 

সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ জীবনব্যবস্থা সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। কৃষি উৎপাদনের জন্য জমি, বীজ, সার ও শ্রমের পাশাপাশি যে উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো সেচ (Irrigation)।

সেচ-কি, আধুনিক-সেচ-পদ্ধতি

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানে সেচ ব্যবস্থা আরও কার্যকর, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হয়ে উঠছে। এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানবো সেচ কি, বাংলাদেশের কৃষিতে আধুনিক সেচ পদ্ধতির ব্যবহার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা।

সূচীপত্রঃ সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি

সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি বলতে কি বুঝায়

সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি নিয়ে জানতে হলে সেচ কি সেটা জানা আগে প্রয়োজন। সেচ (Irrigation) হলো কৃত্রিম উপায়ে কৃষিজমিতে পানি সরবরাহ করার একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যার মাধ্যমে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা হয়।সহজ ভাষায় প্রাকৃতিক বৃষ্টিপাত পর্যাপ্ত না হলে বা অনুপস্থিত থাকলে বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে ফসলি জমিতে সরবরাহ করাকে সেচ বলা হয়। অন্যভাবে বলা যায় ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানি কূপ, নদী, খাল, পুকুর বা ভূগর্ভস্থ উৎস থেকে জমিতে সরবরাহ করাকে সেচ বলা হয়।
যেসব সেচ পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানি, শক্তি ও সময় সাশ্রয় করা হয় এবং পরিবেশের ক্ষতি কম হয়, সেগুলোকে আধুনিক সেচ পদ্ধতি বলা হয়। বাংলাদেশে ভূ-গর্ভস্থ পানির পরিমান সীমিত। এই সীমিত পানি যথেচ্ছা ব্যবহার করলে ভূ-গর্ভস্থ একুইফারে (Aquifer) পানি সংকট দেখা দিতে পারে। এতে করে বিশুদ্ধ খাবার পানি, গৃহাস্থলি, সেচসহ অন্যান্য দৈনন্দিন সকল কাজে পানির চরম অভাব হতে পারে। এছাড়াও ভূ-গর্ভস্থ পানির অধিক ব্যবহারে দিনে দিনে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদনের ফলে ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

সেচের মূল উদ্দেশ্য

  • ফসলের পানির চাহিদা পূরণ
  • খরা মোকাবিলা
  • নিয়মিত উৎপাদন নিশ্চিত করা
  • উন্নত জাতের ফসল চাষে সহায়তা

বাংলাদেশের কৃষিতে সেচের গুরুত্ব

বাংলাদেশে বছরে গড় বৃষ্টিপাত বেশি হলেও তা সারা বছর সমানভাবে হয় না। বিশেষ করে রবি ও বোরো মৌসুমে সেচ ছাড়া ফসল উৎপাদন প্রায় অসম্ভব। বর্তমানে সেচ সুবিধা সহজলভ্য হওয়ায় ফসলের নিবিড়তা (Cropping Intensity) বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্যের চাহিদা বৃদ্ধি হওয়ায় প্রায় সকল মৌসুমেই ফসল উৎপাদন অপরিহায্য হয়ে পড়েছে। এক্ষেত্রে অন্যান্য সুযোগ-সুবিধা হাতের কাছে থাকলেও সেচ সুবিধার অভাবে ফসল উৎপাদন ব্যহত হয়ে দেশে খাদ্য ঘাটতি হতে পারে।

কেন সেচ গুরুত্বপূর্ণঃ

  • খাদ্য উৎপাদন বৃদ্ধি
  • বছরে একাধিক ফসল চাষের সুযোগ
  • কৃষকের আয় বৃদ্ধি
  • আধুনিক ও উচ্চফলনশীল জাত চাষ
  • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা
  • খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ

বর্তমানে বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় ৭৫-৮০ শতাংশ সেচের আওতাভুক্ত।

বাংলাদেশের সেচ ব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস

ব্রিটিশ আমলঃ

  • খাল ও নদীনির্ভর সেচ
  • বৃষ্টিনির্ভর কৃষি

পাকিস্তান আমলঃ

  • সীমিত আকারে পাম্প ও নলকূপ ব্যবহার

স্বাধীনতার পরঃ

  • গভীর নলকূপ (DTW)
  • অগভীর নলকূপ (STW)
  • পাওয়ার পাম্প
  • সরকারি ও বেসরকারি সেচ প্রকল্প
  • প্রচলিত সেচ ব্যবস্থা

বর্তমানে বাংলাদেশ ধীরে ধীরে আধুনিক ও টেকসই সেচ ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে।

বাংলাদেশের কৃষিতে আধুনিক সেচ পদ্ধতির ব্যবহার

সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি সম্পর্কে জানার মাধ্যমে বাংলাদেশের কৃষিতে আধুনিক সেচ পদ্ধতির ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়েছে। বিভিন্ন সেচ পদ্ধতি নিয়ে নিম্নে আলোচনা করা হল।



সেচ-কি, আধুনিক-সেচ-পদ্ধতি


১. গভীর নলকূপ (Deep Tube Well-DTW)

গভীর নলকূপের মাধ্যমে ১৫০-৩০০ মিটার বা যে কোন গভীরতা থেকে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ দেওয়া হয়। গভীর নলকূপ প্রধানত ফোর্সমুডে কাজ করে। এখানে পাম্প সাধারণত পানির নিচে থাকে বিধায় যে তার ক্ষমতা অনুযায়ী যে কোন গভীরতা হতে গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন সম্ভব। সাবমারসিবল পাম্পের ক্ষেত্রে পাম্প ও মটর উভয়ই পানির নিচে থাকে। ভ-গর্ভস্থ একুইফার থেকে বেশি পরিমান পানি উত্তোলন করতে সাধারণত গভীর নলকূপ ব্যবহৃত হয়। গভীর নলকূপের স্কীম ফসলভেদে ৩০০-৩৫০ বিঘা পযন্ত হতে পারে। সাধারনত বোরো ধান, গম, ভুট্টা এবং বৃহৎ আকারের জমির ক্ষেত্রে গভীর নলকূপ ব্যবহার হয়ে থাকে।

    সুবিধা

    • বড় এলাকায় সেচ দেওয়া যায়
    • নিরবচ্ছিন্ন পানি সরবরাহ

    অসুবিধা

    • স্থাপন ব্যয় বেশি
    • ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস

    ২. অগভীর নলকূপ (Shallow Tube Well-STW)

    অগভীর নলকূপ সাধারণত ১০-৫০ মিটার গভীর হয়ে থাকে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত সেচ পদ্ধতি। ছোট আকারের জমির ক্ষেত্রে বেশী ব্যবহৃত হয়। স্থাপন ব্যয় কম এবং মটর বা ইন্জিন পরিবহন সহজসাধ্য হওয়ায় বাংলাদেশে ব্যক্তিগতভাবে অগভীর নলকূপ বেশী ব্যবহার হয়। সাধারনত ছোট ও মাঝারি কৃষক, বোরো ধান, সবজি সর্বোপরি নিজস্ব স্বাধীনভাবে চাষাবাদের ক্ষেত্রে অগভীর নলকূপ বেশি ব্যবহৃত হয়। এছাড়া যেখানে একুইফারে পানির পরিমান কম থাকে এবং সরকারীভাবে গভীর নলকূপ স্থাপন সম্ভব হয় না সেখানে অগভীর নলকূপের মাধ্যমে সেচ দেয়া হয়।

      সুবিধা

      • স্থাপন এবং পরিচালনা খরচ তুলনামূলক কম
      • পরিচালনা সহজ এবং ছোট জমির ক্ষেত্রে স্বাধীনভাবে ব্যবহার করা যায়

      সীমাবদ্ধতা

      • শুষ্ক মৌসুমে বেশী গভীর স্তর থেকে পানি উত্তোলন করতে পারে না ফলে সেচের পানির ঘাটতি হতে পারে 
      • স্বল্প গভীর লেয়ারে কিছু অঞ্চলে আর্সেনিক ঝুঁকি থাকে ফলে তা এড়ানো অনেক সময় সম্ভব হয় না
      • ফসলভেদে বেশি পানির প্রয়োজন হলে বা লোডশেডিং হলে  সেচের অভাবে ফসল হানি হতে পারে

      ৩. পাওয়ার পাম্প সেচঃ

      নদী, খাল, বিল, হাওর বা পুকুর থেকে ডিজেল বা বিদ্যুৎ চালিত পাম্প দিয়ে পানি তুলে জমিতে দেওয়া হয়। অর্থাৎ ভূ-উপরিস্থ পানির ক্ষেত্রে সাধারনত পাওয়ার পাম্প ব্যবহৃত হয়। যে কোন জায়গায় রেখে সেচ দেয়া যায় বলে এটি কৃষকের খবই পছন্দ। সাধারনত দক্ষিণাঞ্চল, উপকূলীয় এলাকা, ভূ-উপরিস্থ পানির উৎস যেখানে সহজলভ্য বা বর্ষা মৌসুমে সেচের দরকার হলে ভূ-উপরিস্থ পানির উৎস সহজলভ্য হয় সেখানে পাওয়ার পাম্প দিয়ে সেচ দেয়া হয়।

      উপকারিতা

      • ভূগর্ভস্থ পানির উপর চাপ কমায়
      • তুলনামূলক পরিবেশবান্ধব 

      ৪. স্প্রিংকলার সেচ (Irrigation) পদ্ধতিঃ

      এই পদ্ধতিতে পাইপ ও নোজেলের মাধ্যমে বৃষ্টির মতো পানি ছিটানো হয়। স্প্রিংকলার সেচ পদ্ধতি সেচের ক্ষেত্রে দারুন একটি আধুনিক কাযকরী পদ্ধতি। এই পদ্ধতিতে সেচের পানির অপরোধ রোধ করা হয়। উচুঁ-নিচু জমিতে এবং ফসলের চারিধারে সেচের পানি সরবরাহের জন্য এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। বর্তমানে সবজি চাষ, আলু, গম, ফলের বাগান, চা বাগান ইত্যাদিতে বর্তমানে স্পিংকলার সেচ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।

      সুবিধা

      • সমানভাবে পানি বিতরণ
      • পানি অপচয় কম

      ৫.ড্রিপ সেচ পদ্ধতি (Drip Irrigation)

      ড্রিপ সেচ আধুনিক সেচ ব্যবস্থার মধ্যে সবচেয়ে পানি সাশ্রয়ী পদ্ধতি। এই পদ্ধতিতে ফসলের গোড়ায় যেখানে সেচের প্রয়োজন ঠিক সেখানে সেচের পানি সরবরাহ নিশ্চিত করা হয়। ফসলের গোড়ায় পাইপের মাধ্যমে ফোঁটা ফোঁটা পানি সরবরাহ করা হয়। সাধারনত সবজি, ফল বাগান, ফুল চাষ ইত্যাদিতে ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহৃত হয়। ভূ-উপরিস্থ এবং ভূ-গর্ভস্থ পানির উৎস যেখানে সীমিত সেখানে পানির অপচয় রোধ করতে এবং সার এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই পদ্ধতি অত্যন্ত ফলপ্রসু।

      সুবিধা

      • ৪০ - ৬০% পানি সাশ্রয়
      • ফলন বৃদ্ধি
      • সার ব্যবহারে দক্ষতা

      সীমাবদ্ধতা

      • প্রাথমিক খরচ বেশি
      • প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন

      ৬. সৌরশক্তিচালিত সেচ  (Irrigation) পদ্ধতিঃ

      সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সেচ দেওয়া হয়। মাঠে ফসল না থাকলে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে দেয়া যায়। প্রাথমিক খরচ বেশি হলেও সেচ খরচ নেই  বললেই চলে এবং এটি পরিবেশ বান্ধব। বর্তমানে সরকার সৌর সেচে ভর্তুকি দিচ্ছে। সাধারনত বাংলাদেশে অফ-গ্রিড এলাকা, বিদ্যুৎ সংকটপূর্ণ অঞ্চলে এই পদ্ধতি বেশি ব্যবহৃত হচ্ছে।

      সুবিধা

      • বিদ্যুৎ ও ডিজেল খরচ নেই
      • পরিবেশবান্ধব
      • দীর্ঘমেয়াদে লাভজনক

      ৭. মাইক্রো সেচ  (Irrigation) পদ্ধতি

      ড্রিপ ও মাইক্রো-স্প্রিংকলারের সমন্বয়ে নির্দিষ্ট স্থানে নিয়ন্ত্রিত পানি সরবরাহ করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়।

      সুবিধাঃ পানি সাশ্রয় ও সারের সুষম ব্যবহারের মাধ্যমে আধুনিক বাণিজ্যিক কৃষিতে ব্যবহৃত হয়।

      ৮. স্মার্ট / স্বয়ংক্রিয় সেচ  (Irrigation) পদ্ধতি

      • সেন্সর ও আইওটি (IoT) প্রযুক্তি ব্যবহার
      • মাটির আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয় সেচ

      বর্তমান অবস্থাঃ পরীক্ষামূলক ও উন্নয়নশীল পর্যায়ে

      ৯. AWD পদ্ধতি

      AWD (অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং) হলো ধানের জমিতে পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি, যেখানে জমিকে সার্বক্ষণিক না ডুবিয়ে পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো হয় যা প্রায় ৩০% পর্যন্ত সেচের পানি সাশ্রয় করে এবং ভূগর্ভস্থ পানির চাপ কমায়। এটি একটি ছিদ্রযুক্ত পাইপ (সাধারণত PVC) মাটির নিচে স্থাপন করে পর্যবেক্ষণ করা হয় এবং পানি কমে গেলে সেচ দেওয়া হয়। অর্থাৎ AWD (Alternate Wetting and Drying) বা ”পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো” হলো একটি পানি সাশ্রয়ী সেচ কৌশল যা ধানের জমিতে প্রয়োগ করা হয়। মূলনীতিঃ এই পদ্ধতিতে জমিতে অবিরাম পানি না রেখে নির্দিষ্ট সময় পর পর জমিকে শুকানোর সুযোগ দেওয়া হয়, যা প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক কম পানি ব্যবহার করে ভালো ফলন নিশ্চিত করে।



      সেচ-কি, আধুনিক-সেচ-পদ্ধতি

      কিভাবে করা হয়ঃ 

      ১. পাইপ স্থাপনঃ

      ধানের চারা রোপণের পর জমিতে একটি ছিদ্রযুক্ত PVC বা বাঁশের পাইপ (প্রায় ১০ সেমি ব্যাসের) মাটির নিচে এমনভাবে বসানো হয় যাতে পাইপের উপরের অংশ মাটির সমান্তরালে থাকে।

      ২. পানি পর্যবেক্ষণঃ

      এই পাইপের সাহায্যে মাটির ভেতরের পানির স্তর পর্যবেক্ষণ করা হয়।

      ৩. শুকানো ও সেচঃ

      যখন পাইপের ভেতরের পানির স্তর মাটির নিচে নেমে যায় (কিন্তু গাছের ক্ষতি হয় এমন পর্যায়ে নয়), তখন জমিতে সেচ দেওয়া হয়। এরপর আবার পানি শুকানো হয় এবং এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয়।
      সুবিধাঃ
      • সেচের পানির ব্যবহার কমে, যা সেচ খরচ কমায়।
      • ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে এবংপরিবেশের ভারসাম্য রক্ষা হয়
      • ধানের ফলন প্রচলিত পদ্ধতির মতোই থাকে বা বাড়ে।

      বাংলাদেশের সেচ (Irrigation) ব্যবস্থার নিয়ম কানুন ও নীতিমালা

      বাংলাদেশে সেচ ব্যবস্থাপনার জন্য সরকার বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করেছে।

      প্রধান নিয়ম-কানুনঃ

      • ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা নীতিমালা
      • গভীর নলকূপ স্থাপনে সরকারি অনুমতি বাধ্যতামূলক
      • পানি অপচয় রোধে নিয়ন্ত্রণ
      • সমবায় ভিত্তিতে সেচ ব্যবস্থার উৎসাহ
      • পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলা

      সেচ (Irrigation) ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান

      • বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)
      • বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (BMDA)
      • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)
      • পানি উন্নয়ন বোর্ড (BWDB)
      • স্থানীয় সরকার প্রতিষ্ঠান

      আধুনিক সেচ (Irrigation)  পদ্ধতির উপকারিতা

      • পানির সর্বোচ্চ ব্যবহার
      • উৎপাদন খরচ হ্রাস
      • ফসলের ফলন বৃদ্ধি
      • পরিবেশ সুরক্ষা
      • কৃষকের আর্থিক উন্নয়ন

      সেচ (Irrigation) ব্যবস্থার চ্যালেঞ্জ

      • ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস
      • বিদ্যুৎ ও জ্বালানি সংকট
      • আধুনিক প্রযুক্তির উচ্চ খরচ
      • প্রশিক্ষণের অভাব
      • জলবায়ু পরিবর্তনের প্রভাব

      বাংলাদেশের সেচ (Irrigation) ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা

      বাংলাদেশে আধুনিক সেচ ব্যবস্থার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

      ভবিষ্যৎ দিকনির্দেশনা

      • স্মার্ট সেচ (Irrigation) প্রযুক্তি
      • সেন্সর ও IoT ভিত্তিক সেচ (Irrigation)
      • আরও বেশি সৌর সেচ প্রকল্প
      • পানি সংরক্ষণভিত্তিক কৃষি
      • ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা

      শেষকথাঃ সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি

      সেচ কি? কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি সম্পর্কে জানার মাধ্যমে বাংলাদেশ কৃষি উৎপাদনে বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে। পরিবেশবান্ধব ও প্রযুক্তি নির্ভর সেচ ব্যবস্থাই পারে বাংলাদেশের কৃষিকে টেকসই ও লাভজনক করতে। সঠিক পরিকল্পনা ও আধুনিক সেচ প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।

      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
      এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      স্মার্ট আইটি এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url
      Md. Abir Hossain
      Md. Salim Reza
      একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও স্মার্ট আইটিসেবার এডমিন। তিনি অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং গাইড, লাইফস্টাইল, প্রবাস জীবন ও ভ্রমণ বিষয়ক, টেকনোলজি ইত্যাদি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। নিজেকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলাই তিনার লক্ষ্য।